ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গ্যাসের আগুন : ছেলের পর মায়ের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ মা ফাতেমা বেগম (৩৫) মারা গেছেন।
একই ঘটনায় দগ্ধ ছেলে মারা যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর সোমবার সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে সাফওয়ান (৫) নামে তার এক ছেলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় দগ্ধ ফাতেমা বেগমের এক ছেলে ও এক মেয়ে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে।
ফাতেমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, আগুনে ফাতেমার শরীরের ৯৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা ও তার তিন সন্তান দগ্ধ হয়।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ফারিয়ার ৯০ শতাংশ এবং রাফির ৯৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।