ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৩

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে একরাতে মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জে পুলিশের এ অভিযান চলে রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা (ওসি) জানান, আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানে কোটালীপাড়া থানার ৭জন, মুকসুদপুর থানার ৬জন, গোপালগঞ্জ থানার ৬জন এবং কাশিয়ানী থানার ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, ওয়ারেন্ট ও নিয়মিত মামলার আসামি রয়েছে।