ঢাকাMonday , 8 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে স্বর্ণের দোকানের কর্মচারী খুন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় স্বর্ণের দোকানের এক কর্মচারী খুন হয়েছেন। খুনের কোন কারণ জানা যায়নি।
নিহত কর্মচারীর নাম উৎপল (৩০) । রোববার গভীর রাতে এই হত্যাকান্ড সংগঠিত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ রাত ২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বক্সিরহাট বিটলীগঞ্জস্থ হোটেল আল বয়ানের পাশে রাস্তা থেকে উৎপলের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে সে নিহত হয়েছে তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে।