নিজস্ব প্রতিবেদক : হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে প্রায় ২০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সোমবার সকালে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে বাংলাদেশ বিমানের বিজি ১২৮ এর টয়লেট থেকে প্রায় ২০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে। অভিযান এখনো চলছে।

