ঢাকাSunday , 7 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌড়াবে চট্টগ্রাম দেখবে বিশ্ব

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ‘দৌড়াবে চট্টগ্রাম দেখবে বিশ্ব’- শিরোনামে মিনি ম্যারাথনের আয়োজন করেছে ‘দুরন্ত চট্টগ্রাম’ নামে একটি সংগঠন।
বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ৭ শতাধিক নারী পুরুষ মিনি ম্যারাথনে অংশ নিবেন।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আয়োজনের স্পন্সর ইয়ামাহা এবং কো-স্পন্সর কেএসআরএম।
মিনি ম্যারথনের আয়োজক দুরন্ত চট্টগ্রামের উদ্যোক্তা কামরুল শাকিল জানান, চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য্য, নানা উন্নয়নে বদলে যাওয়া গ্রিন সিটি চট্টগ্রামকে সারা বিশে^র কাছে তুলে ধরার পাশাপাশি একটি স্বাস্থ্য সচেতন নাগরিক জীবনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কামরুল শাকিল জানান, মিনি ম্যারাথনের আয়োজনে সমগ্র চট্টগ্রামে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
আগামী ১২ এপ্রিল সকাল ৬টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার এন মোহাম্মদ কনভেনশন সেন্টার চত্বর থেকে মিনি ম্যারাথন শুরু হবে। এটি নগরীর মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, দামপাড়া, ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে নগরীর সিআরবি এলাকায় গিয়ে শেষ হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।
মিনি ম্যারাথন উপলক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা ক্যাম্পসহ নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।