ঢাকাSunday , 7 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে স্কুলছাত্রী ধর্ষিত, যুবক গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার বসন্তপুর গ্রামে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী।
৭ বছরের স্কুলছাত্রীটি শনিবার বিকালে এই জঘন্য ঘটনার শিকার হয়। ওইদিন রাতেই চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাজু (২০) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মেয়েটি শনিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে বখাটে রাজু তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীটিকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল পরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত রাজু নামে স্থানীয় এক বখাটে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।