ঢাকাThursday , 4 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে ছয় সন্তানের জননীকে ধর্ষণের আলামত মিলেছে

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে চরজুবলী ইউনিয়নে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের আলামত মিলেছে। নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেডিকেল অফিসার শাহানারা আক্তার লিপি’র নেতৃত্বে একটি মেডিকেল টিম নির্যাতিতা নারীর শারীরিক পরীক্ষা শেষ করেন। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করেছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আন্তরিকতা ও অত্যন্ত গুরুত্বের সঙ্গে খুব দ্রুতই নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’
উল্লেখ্য, গত রোববার রাতে চরজব্বার বাজার থেকে স্বামীর মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২ জন তাদের গতিরোধ করে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পাশের কলা বাগানে নিয়ে গণধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো চার জনকে আসামী করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।