ঢাকাThursday , 4 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

Link Copied!

সিলেট প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় আততায়ীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুলাল আহমদ (৪০) সিলেট নগরীর মাছিমপুরের মৃত সিদ্দেক আলীর ছেলে।
সূত্র জানায়, দেশটির ভ্রাইবার্গ জেলায় বেশ ক’বছর ধরে বসবাস করে আসছেন দুলাল। তিনি সেখানে ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে তার বাসার পাশের রাস্তায় আততায়ীরা ছুরিকাঘাত করে ফেলে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাত ভাই সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানান তিনি।
দুই কন্যা সন্তানের জনক দুলাল ছয় ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয়। তার মৃত্যুর খবর শুনে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।