ময়মনসিংহ প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সমাজসেবক অধ্যাপক ডা. আ. ন. ম. ফজলুল হক পাঠান বুধবার সকাল ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি দীর্ঘ দিন দুরারোগ্যে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা ময়মনসিংহ শহরের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে ডা. ফজলুল হক পাঠানের লাশ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে বৃহস্পতিবার সকাল ১০টায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ত্রিশাল উপজেলার মোক্ষপুর তার গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতারা অধ্যাপক ডা. আ. ন. ম. ফজলুল হক পাঠানের মৃত্যুতে গভীয় শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের রুহের আত্মার শান্তি কামনা করেছেন।

