ঢাকাTuesday , 2 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : পুলিশের মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ইমাম, পেশাজীবিসহ সকল শ্রেনী পেশার মানুষের সচেতনতা ও একান্ত সহযোগিতা দরকার।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইনে নবনির্মিত মহিলা পুলিশ ব্যারাক এবং সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুরাল সম্বলিত ‘স্বোপার্জিত পতাকা’ ভাস্কর্যের উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘জিরো ট্রলারেন্স নীতিতে আমরা মাদক নির্মূল করে যাচ্ছি। যারা এ পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় আমরা তাদের সুযোগ দেব। কিন্তু যারা এখনও এ কাজে জড়িত রয়েছেন, তারা যত শক্তিশালী হোক আইনের আওতায় তাদের আসতেই হবে।’
রাজশাহী রেঞ্জের ডিআইজি এম, খুরশীদ জাহান, রাজশাহী আরএমপি’র পুলিশ কমিশনার এ,কে,এম হাফিজ আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান, (অপরাধ ও অপারেশন) নিশারুল আরিফ, সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।