ঢাকাTuesday , 2 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজন আহত হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ইউনিয়নের লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহম্মেদ (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন, আবুল কালাম বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৪টার দিকে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে প্রবেশ করে। ইব্রাহিমদের ঘরে থাকা লোকজন ডাকাতদের বাঁধা দিলে তারা দুজনকে কুপিয়ে জখম করে। ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা ডাকাত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে। এতে ওই যুবক মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।