ঢাকাTuesday , 2 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনফুল মিষ্টির দোকানে ভ্যাট ফাঁকি, মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভারের বনফুল মিষ্টির দোকানে ৬৮ লাখ টাকা মূল‌্য সংযোজন কর (মূসক/ভ‌্যাট) ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে ঢাকা পশ্চিমের ভ‌্যাট কমিশনারেট।
অডিটে সাভারের হেমায়েতপুরের রিশিপারায় অবস্থিত বনফুল অ্যান্ড কোং মিস্টির দোকানটিতে এমন ফাঁকির সত‌্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ঢাকা পশ্চিমের ভ‌্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান এ তথ‌্য নিশ্চিত করেছেন।
ভ‌্যাট কমিশনারেট জানায়, ডেপুটি কমিশনার ফেরদৌসী মাহবুবের নেতৃত্বে গঠিত অডিট দল প্রতিষ্ঠানটিতে গত তিন বছরের নিরীক্ষা করে। এতে দেখা যায় বনফুল মিস্টির দোকান বিভিন্ন সময়ে মিস্টি ও বেকারি বিস্কুট তৈরিতে নানা উপকরণ ক্রয় করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভ্যাট প্রদান করেনি প্রতিষ্ঠানটি। অডিট রিপোর্টে আরো দেখা যায় কোম্পানির ফান্ড থেকে বিভিন্ন স্থাপনা, নির্মাণ ও ব্যবস্থাপনা সংক্রান্তে খরচের ওপর উৎসে ভ্যাট কর্তন করেনি। অডিট রিপোর্টে মোট ভ্যাট ফাকির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ লাখ টাকা। সময় মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইনের ধারা ৩৭ অনুসারে মাসিক ২% হারে সুদ আদায়যোগ্য প্রায় ৩২ লাখ টাকা। এতে সুদসহ প্রতিষ্ঠানকে ১ কোটি টাকা প্রদান করতে হবে।
সূত্র আরো জানায়, ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ অডিট রিপোর্টের আলোকে দাবিনামা সম্বলিত নোটিশ জারি করার পর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা দায়ের হয়।