ঢাকাTuesday , 2 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চে ৮ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নৌপথে আসা প্রায় ৮ লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-১ (র‌্যাব)। এ সময় তুহিন, সবুজ ও শাহজাহান নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে সদরঘাটে অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানের কারণে মাদক কারবারীরা এখন নৌপথে ঢাকায় মাদক নিয়ে আসছে। তবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
আর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে মিডিয়া প্রধান মুফতি মাহমুদ খান বলেন, ইয়াবা ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জনের আশায় দেশি-বিদেশি বিনিয়োগ শুরু হয়েছে। মিয়ানমার থেকে ইয়াবা আনার জন্য এই টাকা আগে পরিশোধ করতে হয়। আর বড় অঙ্কের টাকা আসছে বিদেশ থেকে। তার সঙ্গে দেশি ও বিদেশি দুটি চক্র জড়িত আছে। সাধারণত ইয়াবার চালান আসত কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পথ দিয়ে। এখন রোড পরিবর্তন করে নৌপথ কুয়াকাটা দিয়ে পটুয়াখালী হয়ে ইয়াবার চালান আসছে।