ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রহ্মপুত্র থেকে ২ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ময়মনসিংহ দমকল বিভাগ ও পুলিশ গিয়ে নগরীর শিল্পচার্য জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার করে। নিহতরা হলো ময়মনসিংহ মুসলিম হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র হোসেন (১২) ও দ্বিতীয় শ্রেণীর মোবারক (১০)।
হোসেন নগরীর গোহাইলকান্দি রেললাইন পাড়ের বাসিন্দা দুলাল মিয়া ও মোবারক একই এলাকার আব্দুল হেকিমের ছেলে। তারা মামাত ও ফুফাত ভাই।
মোবারকের খালা শিল্পী বেগম জানান, রোববার দুপুরে এরা খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। সোমবার দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধারের খবর আসে। পুলিশ ও দমকল বিভাগের ডুবুরিরা নদী থেকে তাদের লাশ উদ্ধার করেছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম বলেন, দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।