ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্লাস্টিক কারখানায় আগুন, শ্রমিক নিহত

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে প্লাস্টিক কারখানায় আগুন লেগে এক শ্রমিক দগ্ধ হয়ে নিহত হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শ্রমিক আহত হয়েছে।
নিহত ইসমাইল হোসেন নোয়াখালীর সদর উপজেলার মন্নাননগর চৌরাস্তা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সকালে তার লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তিন শ্রমিক হলেন- কেশব চক্রবর্তী, দিলিপ চক্রবর্তী ও হৃদয় চন্দ্র দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের ভুঁইয়াদিঘী এলাকার ঠাকুর বাড়িতে ‘পুষ্পিতা প্লাস্টিক ও ফিতা’ কারখানায় রাতে আগুন লাগে। এ সময় ইসমাইল ও অন্য শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তে আগুনে পুরো কারখানায় ছড়িয়ে পড়লে ইসমাইল দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। টের পেয়ে অন্য শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে আহত হন। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার মালিককে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।