ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় ফায়ার সার্ভিস অফিসেই আগুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেমরায় ফায়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।