ঢাকাSaturday , 30 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২৯, আটক ৩ দালাল

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ২৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ৩ জন দালালকেও আটক করা হয়। শনিবার সকালে সেন্টমার্টিন সমুদ্র উপকূল থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
সেন্টমার্টিনস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান জানান, উদ্ধারকৃতরা টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে ট্রলারে চড়ে মালয়েশিয়া যাচ্ছিল। ট্রলারগুলো সেন্টমার্টিন উপকূল দিয়ে যাওয়ার সময় শনিবার সকালে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বেশ কয়েকটি ট্রলারে প্রায় ২৯ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করা হয়। এরমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গাও রয়েছে।
এছাড়াও এদের পাচারে জড়িত ৩ জন দালালকেও আটক করা হয় বলে জানান তিনি।
তিনি জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ১৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ থানায় তাদেরকে সোপর্দ করা হবে।