গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার কাজুলিয়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে শুক্রবার রাতে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, রাতে মাছের ঘের পাড়ে ওই নারীর মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে নিহত ওই নারীর কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ।

