ঢাকাFriday , 29 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় নসিমন চাপায় গৃহবধূ নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় খালেদা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাটমোহর-মান্নাননগর সড়কের বওসা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের শামসুল আলমের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে খালেদা ও শামসুল আলম পৌর শহরের জারদ্রিস মোড় এলাকা থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়িতে করে হান্ডিয়ালের উদ্দেশে রওনা দেয়। তারা দু’জনেই গাড়িটির সামনে বসেছিলেন।
বওসা ব্রিজ এলাকায় চালক গাড়ির ব্রেক করলে খালেদা খাতুন চলন্ত গাড়ি থেকে সামনের দিকে ছিটকে পড়ে যান এবং ওই গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।