ঢাকাFriday , 29 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আগুনে পুড়েছে ৯ দোকান

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৯টি দোকান। শুক্রবার ভোরে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকান্ড ঘটে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: রাজীব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বাজারের দিলীপ কুমারের শাড়ি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের চারটি শাড়ির দোকান, দুটি ওষুধের দোকান ও তিনটি মোবাইল ফোনের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।