ঢাকাFriday , 29 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে দর্জি খুন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ওমর আলী শেখ (৬০) নামের এক দর্জিকে ছুরিকাঘাতে খুন করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওমর আলীকে পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাকে উদ্ধার করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ওমর আলী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আফসার শেখের ছেলে।
নিহতের ছোট ভাই আবদার শেখ জানান, ভাদালিয়া বাজারে দর্জির দোকান রয়েছে ওমর আলীর। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, কী কারনে ওমর আলীকে হত্যা করা হয়েছে এর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।