ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে আলা উদ্দিন (২০), একলাশপুর গ্রামের সামছুল হকের ছেলে রেজাউল হক রনি (২৩) ও চৌমুহনী পৌরসভার আবুল হাশেমের ছেলে অপু আহামেদ (২২)।
দুপুরে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা, শাবল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।