ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস মাদক বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : জেলার সখীপুরে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে বন্ধের দাবিতে কোচ সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দোপারচালা উপজাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় আদিবাসীদের চোলাইমদ তৈরি, সেবন, বিক্রি, অন্যান্য মাদকদব্য ব্যবহার, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধের দাবি করে বক্তব্য রাখেন আদিবাসী সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সন্ন্যাসী শ্রী রমেশ কুমার কোচ, বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়া ও আরিফা বেগম প্রমুখ।
মানববন্ধনে দুই শতাধিক কোচ আদিবাসী, দোপারচালা উপজাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।