ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্লাস্টিক গোডাউনে আগুন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার শহরতলীর ভাদালিয়া এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, কুষ্টিয়া শহরতলীর ভাদালিয়া বাজারস্থ প্লাস্টিকের এই গোডাউনটি নাম পরিচয়হীন। এখানে মূলত প্লাস্টিক সংগ্রহ করে ঢাকায় পাঠানো হতো। কিভাবে এ আগুন লেগেছিলো তার কারণ জানা যায়নি।