ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মিজানুর রহমান বালা (৫০) নামে এক ঠিকাদার।
বুধবার রাতে নগরীতে তার মুসলমানপাড়াস্থ বাড়ির সামনে তিনি ছুরিকাহত হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা নগরীর নিজ বাড়ির সামনে মিজানুর রহমান বালাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। তবে, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তিনি তা জানাতে পারেননি।
নিহত মিজানুর রহমান বালা যুবলীগের প্রয়াত কেন্দ্রীয় নেতা মেজবাহ হোসেন বুরুজের বড় ভাই।