ঢাকাWednesday , 27 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক। এ সময় তার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় জানানো হয়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ শফিকের দুই সহযোগীকে আটক করা হয়।
র‌্যাব জানায়, ভাষানটেকের মাটিকাটা এলাকার একটি বাসায় শফিক লুকিয়ে আছে এমন তথ্য পেয়ে র‌্যাব-১১ এর একটি দল রাতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শফিক ও তার সহযোগীরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। ওই সময় শফিক গুলিবিদ্ধ হন। শফিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।