ঢাকাMonday , 25 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য হাসপাতালে এসে সড়কে প্রাণ হারাল শিশু

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : চিকিৎসককে দেখানো শেষে হাসপাতাল থেকে আর মায়ের সঙ্গে ঘরে ফেরা হলোনা শিশু ঝর্ণার।
লক্ষ্মীপুর হাসপাতালের সামনেই ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মৃত্যু হয়েছে ৭ বছর বয়সী এই শিশুটির। সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. স্বপনের মেয়ে। ঘটনার পর কান্নায় ভেঙ্গে পড়েন সঙ্গে থাকা মা মাহমুদা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে সদর হাসপাতালে আসেন মা মাহমুদা। চিকিৎসককে দেখিয়ে মেয়েকে নিয়ে হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী অটোরিকশাটি তার ঝর্ণাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা অটোরিকশাটিকে আটক করতে সমর্থ হলেও পালিয়ে যায় ঘাতক চালক। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।