ঢাকাMonday , 25 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. কাউসার (২২) নামে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির জানান, সোমবার সকালে কামরাঙ্গীরচর চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
একই এলাকার একটি রুমে ভাড়া থাকতেন কাউসার। তার বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলায়। ধারণা করা হচ্ছে, একই সঙ্গে থাকা রনি তাকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।