ঢাকাMonday , 25 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নগরীর বায়েজিদ থানাস্থ সেনানিবাস উচ্চ বিদ্যালয় মাঠে রোববার বিকেলে এই সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান। এই সময় ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
সমরাস্ত্র প্রদর্শনীতে রয়েছে মোট ১৪টি স্টল। এসব স্টলে সেনাবাহিনীর সাঁজোয়া যান, কামান, বিমান বিধ্বংসী কামান ও মিসাইলসহ সেনাবাহিনীর নানা অত্যাধুনিক সমরাস্ত্র সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশগঠনে সেনাবাহিনীর ভূমিকা, র্পাবত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম ও র্পযটন শিল্প বিকাশে সেনাবাহিনীর কর্মকান্ড সম্পর্কিত স্টল রাখা হয়েছে। সমরাস্ত্র প্রদর্শনীকে আরো আকর্ষণীয় করতে খেতাবপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের ব্যবস্থাও রাখা হয়েছে।
আগামী ২৭, ২৮ ও ৩১ মার্চ প্রতিদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা এবং ২৯ ও ৩০ মার্চ সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা র্পযন্ত প্রদর্শনী চলবে। সমরাস্ত্র প্রদর্শনীটি নির্ধারিত দিনে সেনানিবাসস্থ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।