ঢাকাSunday , 24 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের চেষ্টাকালে আটক ৩, নারী উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আব্দুল্লাহপুর থেকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে হাতেনাতে আটক ও এক নারীকে উদ্ধার করেছে র‌্যাব।
পৃথক আরেকটি অভিযানে গাজীপুরের টঙ্গী থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব।
শনিবার দিবাগত রাতে র‌্যাব-১ এর দুটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
তিনি জানান, সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।