ঢাকাThursday , 21 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ৪ দিন বন্ধ

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : চারদিনের বন্ধের কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত বন্দরের সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৫ মার্চ থেকে আবারও যথারীতি চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে, পাসপোর্ট যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন। হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা (হোলি), সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিএন্ডএফের যৌথ সিদ্ধান্তে এই চার দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা উপলক্ষে ভারতের সিএন্ডএফ নেতারা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার নিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আগামীকাল শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ সাতক্ষীরার সাত উপজেলায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে অনেক সরকারি কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন বলে ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন ও জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আরো তিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভোমরা স্থল-বন্দর শুল্ক ষ্টেশনের সহকারি পরিচালক মো. নিয়ামুল হাসান জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাষ্টমস অফিস যথারীতি খোলা থাকবে এবং বন্দর দিয়ে এ সময় পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।