ঢাকাThursday , 21 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

Link Copied!

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে কাভার্ড ভ্যান চাপায় রাব্বি মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রাব্বি মিয়া বেলাব উপজেলার হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র ও হোসেন নগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাব্বি মিয়া ও তার এক সহপাঠী খেলাধুলা করতে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
আহতাবস্থায় তার সহপাঠীকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাইওয়ে পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।