ঢাকাThursday , 21 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (২৬) যুবকের মৃত্যু হয়েছে। কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে ভৈরব থানার ওসি আব্দুল মজিদ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, বৃহস্পতিবার সকালে রেল লাইনের মিস্ত্রী ইদ্রিস আলী কাজ করতে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। অজ্ঞাত যুবকের ১ হাত ও ১ পা কেটে গেছে। ট্রেনের আঘাতে মাথাও ফেটে গেছে। ধারণা করা হচ্ছে রাতে কোন ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, অজ্ঞাত ওই যুবকের পরিধানে কালো প্যান্ট, হলুদ-কালো ডোরাকাটা টি-শার্ট ছিল। নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।