ঢাকাThursday , 21 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামি নিহত

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল হক সদর দক্ষিন উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় সমবেত হয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছলে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জামাল হকের বিরুদ্ধে মাদক আইনে সদর দক্ষিণসহ জেলার বিভিন্ন থানায় ১৩ টি মামলা রয়েছে।