ঢাকাWednesday , 20 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় স্কুলছাত্রীকে গাড়ি চাপা, দুই গাড়িতে আগুন

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় স্কুলছাত্রীকে একটি প্রাইভেট কার চাপা দিলে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে এবং দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কে নাভারণ বাজারে এ ঘটনা ঘটে।
গাড়ি চাপায় গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার স্কুলছাত্রীর ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয় উত্তেজিত জনতা দুটি গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।