ঢাকাWednesday , 20 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন যুবক নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকল আরোহী তিন যুবক নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজলোর ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহদের মধ্যে দুজনের পরচিয় পাওয়া গেছে। এরা হলেন- শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপর জন অজ্ঞাত (২০)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. মনরিুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ-বর্নি সড়কের ভেন্নাবাড়ি রেল ক্রসিং পার হচ্ছিল ওই তিন যুবক।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সাড়ে ১২টার দিকে ওই ক্রসিংয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজনই সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তিনজনই প্রাণ হারান এবং মোটরসাইকলেটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
ভোরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রাজু-রকির মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, ওই রেল ক্রসিংয়ে কোন লোক ছিল না। ক্রসিংয়ের গেট খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।