ঢাকাTuesday , 19 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ইটভাটার মাটিচাপায় শ্রমিক নিহত

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় কাজ করার সময় মাটি ধসে সজল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নে ভাড়রা বাজার সংলগ্ন গড়াই ব্রিকসে এ ঘটনা ঘটেছে। নিহত সজল মিরপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে গড়াই ইটভাটায় সজলসহ আরো ১০ শ্রমিক ট্রলিতে করে মাটি কেটে এক স্তুপ থেকে অন্য স্তুপে স্থানান্তর করছিল। অসাবধনতাবশত মাটির স্তুপের উপরের অংশ না কেটে নিচের অংশ কেটে দ্রুত গাড়ি ভরাট করতে গিয়ে স্তুপ ধসে চাপা পড়ে শ্রমিকরা। অন্য শ্রমিকরা চাপাপড়া শ্রমিকদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, মাটি কাটার সময় মাটির স্তুপ পড়ে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।