ঢাকাTuesday , 19 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ২ যুবক

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছে দুই যুবক। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের ফায়েক শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও মজিবর শেখের ছেলে সোহাগ শেখ (২৮)। এরা দুজন সম্পর্কে আত্মীয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার নূর মোহম্মদ জানান, সকালে একটি বাসে করে ঢাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর ফিরছিল সবুজ শেখ ও সোহাগ শেখ। এসময় বাসের মধ্যে কে বা কারা তাদেরকে কোমল পানীয় পান করায়।তারা দুজন জ্ঞান হারালে তাদের কাছ থাকা টাকা ও মোবাইলসহ সর্বস্ব নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
বাসের লোকজন পুলিশ লাইন মোড়ে ওই দুই যুবককে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।