ঢাকাTuesday , 19 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৩

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সীমান্তবর্তী ধাপেরহাট এলাকায় কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে দুই নারী বাসযাত্রীসহ তিনজ নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন অন্তত আট বাসযাত্রী। মঙ্গলবার সকালে ধাপেরহাট-পীরগঞ্জ এলাকায় ফাইভস্টার মোড়ে রংপর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রথম ডাঙ্গা গ্রামের আনছের আলীর স্ত্রী শামছুন্নাহার বেগম (৩৫), ধরলা সাথী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) এবং সিংহসিংলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে রেজাউল করিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ জাকির পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
এতে কাভার্ডভ্যান ও বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলে কোচটির দুই নারী যাত্রীসহ সুপারভাইজার নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।