ঢাকাTuesday , 19 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমিনুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলজিইডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমিনুল ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি।
আহত আমিনুলের খালাতো ভাই কায়ছার আলী মাসুদ জানান, চক শিয়ালকোল আমির হোসেনদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাঝেমধ্যেই আমিরের ছেলেরা হুমকি-ধামকি দিতো। গত ৮ মার্চ সদর থানায় এ বিষয়ে একটি জিডি করা হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় আগে জমিতে গেলে আমির হোসেনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমিনুলের ওপর হামলা চালায়।
তিনি বলেন, ‘এ সময় আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আমার খালাতো ভাই আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, আহতের মাথা, হাত, মুখ, পিঠ ও চোয়ালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।