ঢাকাMonday , 18 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতে ১৫ কেজি গাঁজাসহ যাত্রী আটক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি গাঁজাসহ একজন দুবাইগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটক হওয়া যাত্রীর নাম রুবেল। সোমবার সকালে রুবেলের তোষকের ভিতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সারওয়ার-ই-আলম জানান, দুবাই এয়ারলাইন্সের যাত্রী রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সে বিমানবন্দরে প্রবেশের পর তার লাগেজ স্ক্যান করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় লাগেজ তল্লাশি করা হয়। এসময় তার লেপতোষকের ভিতর থেকে ১৫ কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
পরে রুবেলকে আটক করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।