নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ছিনতাইকারী। শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
রোববার সকালে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস বলেন, ‘বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে অবস্থান করছে, এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে এক ছিনতাইকারী নিহত হন। এ সময় হান্নান (৩৭) নামে অপর ছিনতাইকারীকে গুলিবিদ্ধ হন।’
লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

