ঢাকাSaturday , 16 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কম্পিউটার প্রশিক্ষণ সনদ পেল ২০ শারীরিক প্রতিবন্ধী

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ সনদ পেল ২০ শারীরিক প্রতিবন্ধী।
শনিবার ফরিদপুর শহরের কমলাপুরে কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সনদ প্রদান করা হয়।
আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ প্রশিক্ষনার্থীদের হাতে এই সনদ তুলে দেন।
এসময় কম্পিউটার প্রশিক্ষক মো. আশরাফুল ইসলাম, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো প্রমূখ উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যাক্তির ক্ষমতায়ন’প্রকল্পের এটি ছিল ‘ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এ্যান্ড এ্যাপলিকেশন প্যাকেজ’ কোর্সের দ্বিতীয় ব্যাচ।
এ প্রকল্পের আওতায় কম্পিউটার বিষয়ে বিনামূল্যে ২০ শারীরিক প্রতিবন্ধিকে ২০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।