চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সীতাকুন্ড’র শীতলপুরে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করার সময় আকাস্মক আগুনে দগ্ধ হয়েছেন ৬ শ্রমিক।
শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- মোঃ মাইনুদ্দিন (২৫), শাহ আলম (৫৫), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২), আমজাদ হোসেন (৪০) ও মো. মিয়া (৩৫) ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শীতলপুর এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করার সময় আকস্মিক অগ্নিকান্ডে কর্মরত ৬ জন শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

