ঢাকাFriday , 15 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় গোলাগুলিতে মাদক ব্যবসায়ী ২ সহোদর নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুই সহোদর নিহত হয়েছে।
শুক্রবার ভোর রাতে পালংখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।
নিহতরা হলো, উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার জবর মল্লুকের ছেলে মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২)।
পুলিশ জানিয়েছে, নিহতরা দুজন সহোদর। তারা চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
ওসি খায়ের বলেন, ‘উখিয়ার পালংখালীতে রাতে দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলিতে চলছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২ টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি এবং দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেয়ার পথে আহতরা মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের সনাক্ত করা হয়।