ঢাকাWednesday , 13 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছুরিকাঘাতে তরুণ নিহত

Link Copied!

সিলেট প্রতিনিধি : নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছে।
সিনিয়র-জুনিয়ার দ্বন্দ্ব থেকে সৃষ্ট কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে দাবি করছে তার পরিবার। সাব্বির আখালিয়া মজুমদার পাড়ার অলিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নগরীর মদিনা মার্কেট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড কাউন্সিলর মোখলেসুর রহমান কামরানের কার্যালয়ের সামনে একদল দুবৃত্ত তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়।
পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।