ঢাকাSunday , 10 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ছিনতাইকারীদের হাতে ভ্যানচালক খুন

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক অটো ভ্যানচালক । নিহত ভ্যানচালকের নাম তারা তালুকদার (৪৭) । তিনি কামারখন্দ উপজেলার জামতৈল মধ্যপাড়া গ্রামের মোজাম তালুকদারের ছেলে। রোববার ভোররাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে তিন ছিনতাইকারী তারা তালুকদারের অটোভ্যানে চড়ে যাবার পথে মনিরপুর এলাকায় পৌঁছলে ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা চালায় । একপর্যায়ে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে দু ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার ও দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।