ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের পাশ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুজন।
শনিবার দুপুরে গোপালগঞ্জের চাপাইল-নড়াইলের কালিয়া সড়কের নড়াগাতির থানার বাগুডাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়াইলের নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (১৬) ও একই থানার অজিত বিশ্বাসের ছেলে বাঁধন বিশ্বাস (১৭)।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলমগীর কবির জানান, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে বিপ্লব ঘোষ (১৬) ও বাঁধন বিশ্বাস (১৭) সংযোগ সড়ক থেকে গোপালগঞ্জের চাপাইল-নড়াইলের কালিয়া সড়কে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বট গাছে ধাক্কা মারে। এতে বিপ্লব ঘোষ ও বাঁধন বিশ্বাসসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিপ্লব ঘোষ ও বাঁধন বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।