ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আবাসিক হোটেল থেকে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে তথ্য পেয়ে হোটেল প্যারামাউন্টের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ওই কক্ষে থাকা শফিকুল ইসলামের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।