ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিদারুল ইসলাম প্রকাশ দিদার (৩৫), ফাতেমা ইয়াছমিন নিশি (২৮), বিথি মাহমুদ মোস্তাফা সিফা (২৩), আনোয়ার হোসেন আনু (৪৪) ও রাকিব আল ইমরান (২৬) ।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ মার্চ রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিকশা থামিয়ে ইমরান নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর এই ব্যবসায়ীকে চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে ওই ব্যবসায়ীকে দুই নারীর সাথে জোরপূর্বক আপত্তিকর অঙ্গভঙ্গিতে ছবি তুলতে বাধ্য করা হয়।
পরে এসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এই সময় উক্ত ব্যবসায়ীকে হত্যা করারও হুমকি দেয় অপহরণকারীরা। পরে এই ব্যবসায়ী আত্মীয়স্বজনের কাছ থেকে ৫০ হাজার ৫০০ টাকা দিয়ে গত ৩ মার্চ বিকেলে অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পান।
শুক্রবার দুপুরে ব্যবসায়ী ইমরান নগরীর কোতোয়ালী থানা পুলিশের স্মরণাপন্ন হন। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত অভিযান শুরু করে। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এই অপহরণকারী চক্রের ২ নারী সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের দলনেতা দিদারের বিরুদ্ধে ২০১৬ সালে নারী ও শিশু নির্যাতন আইনে পাহাড়তলী থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া নিশির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ইপিজেড থানায় একটি মামলা আছে। আনোয়ারের বিরুদ্ধে ২০১৭ সালে বায়েজিদ থানায় মাদক আইনে একটি, ২০১২ সালে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে ও ২০১৫ সালে বায়েজিদ থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। সর্বশেষ এদের বিরুদ্ধে ব্যবসায়ী ইমরানকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আবদুর রউফ বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে এরা নগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়ে আসছিলো। তাদের ভাড়া বাসায় ড্রইং রুমে হালকা আসবাবপত্র থাকলেও বাকি রুমগুলোতে কোন কিছু থাকে না। এ ব্যাপারে বাড়িওয়ালারা একটু সতর্ক হলেই এই চক্রকে সহজে শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হবে।